ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ

১০ জুলাই ২০২০, ১১:১৩ PM

© সংগৃহীত

পরীক্ষা নেওয়া হবে এমন বিজ্ঞপ্তি দেওয়ার পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে। এসময় বিজ্ঞপ্তির কপি পুড়িয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তারা। আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর আগরতলা গান্ধীগ্রাম এলাকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি অফিসের সামনে বিজ্ঞপ্তি পুড়িয়ে প্রতিবাদ জানায় বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস এফ ছাত্র সংগঠনের সদস্যরা।

বিক্ষোভ প্রদর্শনের পর এস এফ আইর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব জানান, সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে। এস এফ আই এবং টি এস ইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। 

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন চলছে। তাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া যায়নি। এমনকি এখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি চলছে। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হলে স্বাভাবিকভাবেই ভালো ফল করতে পারবে না। তাই তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬