অস্ট্রেলিয়ায় পড়তে না যেতে চীনের সতর্কবার্তা

০৯ জুন ২০২০, ১১:৩১ PM

© সংগৃহীত

চীন তার দেশের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়তে না আসার সতর্কতা জারি করেছে। আজ মঙ্গলবার (৯ জুন) দেশটির শিক্ষা ব্যুরোর এক বার্তায় এ খবর প্রকাশিত হয়। এতে অস্ট্রেলিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনকারী বড় শিল্পটি ধাক্কা খেল বেশ জোরেশোরে। চীনের এই বিবৃতি প্রকাশের পরপরই অস্ট্রেলিয়ান ডলারের দর এক শতাংশেরও বেশি কমে যায়।

চীনের শিক্ষা ব্যুরোর দাবি, অস্ট্রেলিয়ার শিক্ষার এই খাতটি চীনে ব্যাপকভাবে জনপ্রিয়। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক নম্বর উৎস চীন। এই খাত থেকে বছরে প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলার আয় করে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন ‘বর্ণবাদী ঘটনার’ কারণে এই বিরল পদক্ষেপ নিল চীন। 

আগামী জুলাই মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনতে যখন প্রস্তুতি নিচ্ছিল অস্ট্রেলিয়া তখনই এই ঘোষণা দিল চীন। পুনরায় প্রায় ১৫ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাই মাসে ক্যাম্পাসে ফিরে আসবে বলে আশা করছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী ড্যান তেহান বলেন, অস্ট্রেলিয়া বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্মান করে। অস্ট্রেলিয়া করোনাভাইরাস সফল দেশ। এই মুহূর্তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এটি।

এর আগে গত শুক্রবার চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় অস্ট্রেলিয়ায় ভ্রমণ না করতে এক সতর্কবার্তা জারি করে বলে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ক্রমবর্ধমান রয়েছে। চীনা ও এশীয় জনগণ অস্ট্রেলিয়ায় আর নিরাপদ নয়। তাঁদের ওপর বর্ণবাদী আক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তবে রবিবার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম চীনের দাবিটিকে ‘বাস্তবভিত্তিক নয়’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বাধিক সাংস্কৃতিক ও অভিবাসী সমাজ বিদ্যমান রয়েছে।

অস্ট্রেলিয়া চীনের কাছে করোনাভাইরাসের উৎস সম্পর্কে স্বাধীন নিরপেক্ষ তদন্ত দাবি করার পর থেকে চীন গত এপ্রিল মাস থেকে একধরনের বাণিজ্যযুদ্ধ শুরু করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর আগে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে রপ্তানি করা বার্লির ওপর ৮০ শতাংশ পর্যন্ত কর বসিয়েছে চীন। তারপর স্থগিত করেছে অস্ট্রেলিয়া থেকে মাংস আমদানি। গত শুক্রবার চীনা পর্যটকদের অস্ট্রেলিয়া ভ্রমণ না করতে সতর্কতা জারি করে।

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলুপ বুলবুলের, দাবি বিসিবিতে ‘সব স্ব…
  • ৩০ মার্চ ২০২৬
গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence