বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রুনাই দারুসসালাম

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ PM

© ফাইল ফটো

ব্রুনাই দারুসসালাম সরকার প্রতিবছরের মত এবারো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি ঘোষণা করেছে। ২০২০-২০২১ একাডেমীক সেশনে শিক্ষার্থীরা এই বৃত্তি নিয়ে ব্রুনাইতে পড়াশোনা করতে পারবেন।

নিম্নে উল্লেখিত বিশ্ববিদ্যালয় গুলোতে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ

* ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম
* ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ
* ইউনিভার্সিটি টেকনোলজি দারুসসালাম
* পলিটেকনিক দারুসসালাম

স্থান: ব্রুনাই দারুসসালাম

সুযোগ সুবিধাসমূহ

* টিউশন ফী, পরীক্ষা ফীসহ যাবতীয় ফী ফ্রী।
* ব্রুনাই দারুসসালাম আসা যাওয়ার জন্য ইকোনমি ক্লাস বিমান টিকেট।
* মাসিক ব্যাক্তিগত ভাতা ব্রুনাই ৫০০ ডলার।
* মাসিক খাবারের ভাতা ব্রুনাই ১৫০ ডলার।
* বার্ষিক বই ভাতা ব্রুনাই ৬০০ ডলার।
* বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা

*আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
*আবেদনকারী সরকার মাধ্যমে মনোনীত হতে হবে।
*আবেদনকারী অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে।
*আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে আন্ডারগ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা কোর্সের জন্য এবং পোস্টগ্রাজুয়েশনের জন্য আবেদনকারী অবশ্যই ৩৫ বছর বয়স।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশী শিক্ষার্থী।

আবেদন পদ্ধতি

* আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
* প্রার্থীকে Choice Code ও Program Name এর প্রয়োজনীয় Input করতে হবে। Choice Code ও Program Name এর জন্য নির্ধারিত চারটি বিশ্ববিদ্যালয়ের নাম ও লিঙ্ক নিম্নরূপ।

  • ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম
  • ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ
  • ইউনিভার্সিটি টেকনোলজি দারুসসালাম
  • পলিটেকনিক দারুসসালাম

* অনলাইনে ফর্মে সাবমিট বাটনে ক্লিক করার পর প্রার্থীর পর প্রার্থীর প্রদত্ত ইমেইল ঠিকানায় প্রার্থীর আইডি পাসওয়ার্ড চলে যাবে। প্রার্থীকে ইমেইল ওপেন করে একটিভ লিঙ্ক ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড প্রদানপূর্বক আবেদনপত্রটি একটিভ করতে হবে।
* ইমেইল সাথে সাথে না পাওয়া গেলে স্প্যাম/জাঙ্ক মেইল চেক করতে হবে।
* প্রার্থীকে % অফ মার্ক সঠিকভাবে লিখতে হবে এক্ষেত্রে অনলাইন আবেদন এর নিচে লাল কালিতে উদাহরণ অনুসরণ করা যেতে পারে।
* ওয়েলকাম পেজ এর মেনুতে অ্যাপ্লিকেশান লগইন ক্লিক করতে ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড প্রদানপূর্বক আবেদনপত্রটি এডিট এপ্পলিকেট ও প্রিন্ট প্রিভিও এর মাধ্যমে প্রয়োজনীয় এডিট ও প্রিন্ট করা যাবে।
* আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে, প্রিন্ট কপিসহ চাথিত সকল হার্ড কপি ডকুমেন্ট বিজ্ঞপ্তিতে প্রদত্ত ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২০
আবেদন করুন এখানে

৯ এপ্রিল দুই উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫, আবেদন শেষ আগ…
  • ৩০ মার্চ ২০২৬
লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
  • ৩০ মার্চ ২০২৬
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দে…
  • ৩০ মার্চ ২০২৬
ঝিনাইদহে ফসলি মাঠে বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য
  • ৩০ মার্চ ২০২৬
ট্রাম্পকে ইরান যুদ্ধের কারণ স্পষ্ট করতে বললেন অস্ট্রেলিয়ার…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence