জার্মানির ইউনিভার্সিটিতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর অ্যাওয়ার্ড অর্জন

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ AM

© সংগৃহীত

জার্মানির মার্টিন লুথার ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধিক মনোযোগী করার জন্য প্রতিবছর মেধা তালিকা ভিত্তিক তিনজনকে ‘ইয়াং পলিমার সাইন্টিস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছরে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে তিনজন অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে দুজন বাংলাদেশি শিক্ষার্থী। সারমিন রিতু ও আবির তালুকদার। অন্যজন তিউনিশিয়ার। সম্মানী হিসেবে সার্টিফিকেট ও এক বছর মাসিক হারে ১৫০ ইউরো সম্মানী প্রদান করা হয়।

সারমিন বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে ব্যাচেলর সম্পন্ন করার পরে মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে পলিমার ম্যাটেরিয়াল সাইন্সে মাস্টার্স কোর্সে ভর্তি হয়।

অন্যদিকে আবির তালুকদার বাংলাদেশে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর সম্পন্ন করে জার্মানিতে একই বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে মাস্টার্স করছে৷

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬