তারেক রহমানের একমাত্র কন্যার ব্যারিস্টার ডিগ্রি অর্জন

০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ AM

© সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা: জোবায়দা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করেন তিনি। এর আগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। মঙ্গলবার তারেক রহমান ও জোবাইদা রহমানের মাঝে জাইমা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বিএনপির নেতাকর্মীরা জানান, জাইমা রহমানের ব্যারিস্টারি ডিগ্রি লাভ জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য অত্যন্ত খুশির খবর। তবে এমন এক সময় তার সাফল্যের খবর আসলো যখন দাদী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬৬৫তম দিন অসুস্থ অবস্থায় কারাবন্দি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা-মা’র সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। দাদী খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন। এর আগে ঢাকার বারিধারায় আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা) স্কুলে ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেছেন জাইমা।

ইউট্যাবের শুভেচ্ছা: জাইমা রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়-দাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছেতেই বিলেতে আইন পেশায় পড়াশোনা করেন জাইমা রহমান। এছাড়া দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাবা তারেক রহমান ও মা ডা. জোবায়দা রহমানের অনুপ্রেরণাও কম নয়। জাইমা ব্যারিস্টার হওয়ায় জিয়া পরিবারের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। আমরা তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু এমন সময় তিনি ব্যারিস্টার হলেন যখন তার দাদী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলখানায় দুর্বিষহ শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। এরপরও হয়তো প্রিয় নাতনীর এই সাফল্যের খবর যখন তার কানে পৌঁছাবে-তখন নিশ্চয়ই তিনি আনন্দে উদ্বেলিত হবেন। হয়তো শত সহস্র অবিচার, পীড়ন ও দুঃখ কষ্টের মধ্যেও তিনি নাতনীকে তাড়া করবেন। 

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence