নয় বছর বয়সেই অনার্স পাশ

২৮ নভেম্বর ২০১৯, ০৮:৪২ AM

বেলজিয়ামের বালক লরেন্ত সিমনস। মাত্র ৯ বছর বয়সেই আগামী ডিসেম্বরে নেদারল্যান্ডসের আইন্দোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তড়িৎকৌশলে অনার্স শেষ করবে লরেন্ত সিমনস। এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে ‘অসাধারণ’ এই শিক্ষার্থী এই ডিসেম্বরে ডিগ্রি পাবে।

অনার্স শেষ করে থেমে থাকবেন না এই বালক। চিকিৎসাশাস্ত্রে পড়াশুনা অথবা তড়িৎকৌশলে পিএইচডি করবেন। সিএনএনকে এমন তথ্যই জানিয়েছেন তার মা লিডিয়া সিমনস। তিনি বলেন, ‘লরেন্তকে কীভাবে শিক্ষা দেওয়া হবে তা ঠিক করতে পরীক্ষার পর পরীক্ষা নেন তার শিক্ষকেরা। তাঁরা বলেন যে লরেন্ত স্পঞ্জের মতো।’

তার বাবা আলেকজান্দার বলেন, ‘আমরা চাই না সে চাপ নিক। সে যা পছন্দ করে, তা-ই করুক। তার শিশুসত্তা এবং অসাধারণ মেধার মধ্যে ভারসাম্য করে চলতে হবে আমাদের।’

লরেন্তকে দ্রুত পড়াশোনা শেষ করার সুযোগ প্রদান প্রসঙ্গে আইন্দোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষা পরিচালক শোর্ড হালশফ সিএনএনকে বলেন, এটা অসাধারণ। বিশেষ শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষাক্রম আয়োজনের যথেষ্ট কারণ আছে। ঠিক এভাবেই আমরা খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বেলায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি।

সূত্র: সিএনএন

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬