বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুরস্কের নবীনবরণ

৩০ অক্টোবর ২০১৯, ১০:৫২ AM

ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি-বেসরকারি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুরস্ক। গত রোববার (২৭ অক্টোবর) মারামারা সাগরপাড়ে ইয়েনিকাপে সাহিল এলাকার সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে নবীনদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

এ বছর দেশটিতে ৬০ জন বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে অধ্যয়ন করতে এসেছেন। এর মধ্যে তুরস্ক সরকারে বৃত্তিতে ৪৪ জন এবং বাকিরা বেসরকারি বৃত্তি পান। ইস্তাম্বুলের ২০ জন নতুন শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয় এই নবীনবরণের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির ডেপুটি চিফ রিপোর্টার সারওয়ার আলম। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ও মারমারা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মোহাম্মদ সালাহ উদ্দিন।

বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইকরামুল সোহেল, ইস্তাম্বুল যাইম বিশ্ববিদ্যালয়ের বোরহান আহমেদ, মারমারা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ মোহাম্মদ জাবেদ, ইস্তাম্বুল কমার্স বিশ্ববিদ্যালয়ের নাসরুজ্জামান নাঈম, মারমারা বিশ্ববিদ্যালয়ের ফয়সাল চৌধুরী ও তারিফা কানিজ, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আল আমিন মিয়া ও রায়হানা হানী এবং ইস্তাম্বুল মেদেনিয়্যাত বিশ্ববিদ্যালয়ের রাকিব বিন ওয়ালি।

নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি বিদেশের মাটিতে মুখোমুখি হওয়া নানা সমস্যার কথা জানান। বিশেষ করে নতুন ভাষা শেখা এবং খাবারদাবারে অভ্যস্ত হতে কষ্ট হচ্ছে বলে উল্লেখ করেন। এসব বিষয়ে অ্যাসোসিয়েশনের পুরোনো সদস্যরা নবীনদের বিভিন্ন উপদেশ দেন এবং তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।

বক্তারা বলেন, প্রবাসে একে অন্যের সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যেতে হবে। দেশটি আইনকানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল ও মেনে চলতে হবে। পাশাপাশি নিজ দেশের ভাবমূর্তি বাড়াতেও ভূমিকা রাখতে হবে।

অ্যাসোসিয়েশনের নেতারা নবীন শিক্ষার্থীদের আশ্বাস দেন, তুর্কি ভাষা শেখাসহ সব ধরনের সহযোগিতার ক্ষেত্রে অ্যাসোসিয়েশন সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কের সরকারি-বেসরকারি বৃত্তি পাওয়ার ক্ষেত্রে তথ্য সরবরাহ, পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৩০০।

ইসরায়েলের তেল শোধনাগারে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
  • ৩০ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক
  • ৩০ মার্চ ২০২৬
গোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, বার কাউন্সিলে …
  • ৩০ মার্চ ২০২৬
নিজ কক্ষে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
কারা হবেন এসএসসির কেন্দ্রসচিব, বোর্ডের জরুরি নির্দেশনা
  • ৩০ মার্চ ২০২৬
চবিতে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বিজ্ঞ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence