ঢাকায় মেইসেসের বহুজাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

০৫ অক্টোবর ২০১৯, ০৯:২২ AM

© প্রতীকি ছবি

বিদেশে উচ্চশিক্ষা-বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেসের বার্ষিক বহুজাতিক শিক্ষা সম্মেলন এবং চতুর্থ বার্ষিক ব্যক্তিগত বিবৃতি লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়ার প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। এছাড়া চতুর্থবারের মতো আয়োজিত বার্ষিক ব্যক্তিগত বিবৃতি লেখা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের ১২টি ‘এ’ লেভেল স্কুলের প্রায় ৬০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে গ্লাসগো বিশ্ববিদ্যালয়, কুইন মেরি বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেইসেসের প্রতিষ্ঠাতা অংশীদার টিনা সালেম মঞ্জুর ও ব্যবস্থাপনা পরিচালক রোহাম মঞ্জুর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিভাবকদের উপস্থিতিতে এ পুরস্কার বিতরণ করেন।

সম্মেলনে যুক্তরাজ্যের রাসেল গ্রুপের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, নটিংহাম বিশ্ববিদ্যালয়, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, ইউএসইউ ব্রিস্টল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, আস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, কানাডার রয়্যাল রোডস বিশ্ববিদ্যালয়, ম্যানিটোবার আন্তর্জাতিক কলেজ, ফ্রেজার ইন্টারন্যাশনাল কলেজ, জাপানের টোকিও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আইসিএলএ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence