বিদেশে উচ্চশিক্ষা

যেসব দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই

৩১ মার্চ ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৫:২০ PM
ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানা দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানা দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই © সংগৃহীত

​বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় এক দুশ্চিন্তার নাম ‘ভিসা ইন্টারভিউয়ের জন্য পাশ্ববর্তী দেশ ভারতে যাওয়া’। অনেক দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় শিক্ষার্থীদের দিল্লি বা কলকাতা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে বর্তমানে বিশ্বের অধিকাংশ উন্নত দেশ ঢাকা থেকেই স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিট ইস্যু করছে।

​সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের অধিকাংশ দেশ এখন ঢাকাতেই তাদের দূতাবাস বা ভিএফএস (VFS) সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করে থাকে। ফলে শিক্ষার্থীদের আর কষ্ট করে ভারতে যাওয়ার প্রয়োজন হয় না।

​যেসব দেশের আবেদন ঢাকা থেকেই করা যায়

১. পশ্চিমা ও উন্নত দেশসমূহ

বর্তমানে উচ্চশিক্ষার শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। সরাসরি ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে ভিসা প্রসেস করছে। যুক্তরাজ্য (ইউকে), কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভিএফএস গ্লোবালের মাধ্যমে ঢাকা থেকেই আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক সম্পন্ন করছে।

২. ইউরোপ ও শেনজেনভুক্ত দেশসমূহ

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি, ফ্রান্স ও হাঙ্গেরি সরাসরি ঢাকার দূতাবাসের মাধ্যমে কাজ করে থাকে। অন্যদিকে ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের ভিসা আবেদন ঢাকা থেকেই জমা দেওয়া যায়।


৩. এশীয় দেশসমূহ

এশিয়ার মধ্যে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্কের নিজস্ব দূতাবাস ঢাকায় থাকায় শিক্ষার্থীরা সহজেই দেশেই সব প্রক্রিয়া শেষ করতে পারছেন।

আরও পড়ুন: এক আবেদনেই ইউরোপ সফর: শেনজেন ভিসার আদ্যোপান্ত

শিক্ষার্থীদের জন্য জরুরি কিছু তথ্য

বায়োমেট্রিক্স: অধিকাংশ দেশের ক্ষেত্রে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক্স ঢাকার ভিএফএস (VFS) সেন্টারেই দেওয়া যায়।

ইন্টারভিউ: যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের ক্ষেত্রে সশরীরে ইন্টারভিউ দিতে হয়, যা ঢাকায় অবস্থিত দূতাবাসেই নেওয়া হয়। অনেক দেশ আবার অনলাইন ইন্টারভিউয়ের সুবিধা প্রদান করে থাকে। 

প্রসঙ্গত, ভিসার নীতিমালা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান নিয়ম যাচাই করে নিতে হবে।

কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9