ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সেই রিপা

০৩ আগস্ট ২০২২, ০৮:০৯ PM
ফাতেমাতুজ জুহরা রিপা

ফাতেমাতুজ জুহরা রিপা © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন আলোচিত ও সমালোচিত সেই ফাতেমাতুজ জুহরা রিপা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক চিঠিতে তার সদস্য পদ নিশ্চিতের বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ফাতেমাতুজ জুহরা রিপাকে আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।’

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায়র মেয়ে রিপা। তিনি রামগঞ্জ মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক।

এর আগে ফাতেমাতুজ জুহরা রিপা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের এপ্রিলে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সভামঞ্চে ওঠার পর জোর করে নামিয়ে দেওয়ার ঘটনায় লাইভে এসে কান্নাকাটি করেন রিপা।

নুরদের ওপর লাঠি হাতে মারমুখী নেত্রীকে নিয়ে আলোচনা তুঙ্গে

আরও পড়ুন: নুরদের ওপর লাঠি হাতে মারমুখী নেত্রীকে নিয়ে আলোচনা তুঙ্গে

সেদিন ওই মঞ্চ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে নেমে যেতে বলেন এবং নামতে রাজি না হওয়ায় বাধ্য করেন বলে দাবি করেন তিনি। এছাড়া পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ আরও বেশকিছু স্থানে তার বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসেন। তাকে নিয়ে বেশ কয়েক দিন মেতে ছিলেন নেটিজেনরা।

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতে লাঠিসহ রিপার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। সেদিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রিপা বলেছিলেন, নিজের নিরাপত্তার তাগিদে লাঠি হাতে তুলে নিয়েছি। শিবির-ছাত্রদল ঠেকাতে তবে, কারও ওপর হামলা করতে নয়।

তিনি আরও বলেন, ভিপি নুরের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা আমাদের গালমন্দ করেছেন। এজন্য লাঠি হাতে তাদের ধাওয়া করেছিলাম।

একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার দ্বিগুণেরও …
  • ১০ আগস্ট ২০২৬
কলেজ-মাদ্রাসায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে
  • ১০ আগস্ট ২০২৬
কোন বোর্ডে পাসের হার কত, দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬