জাবিতে হামলার শিকার ছাত্র অধিকারের আরিফ

০২ আগস্ট ২০২২, ০৯:৫৮ PM
আরিফুল ইসলাম আদীব

আরিফুল ইসলাম আদীব © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবিতে) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।

আদীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। গতকাল সোমবার একাডেমিক ও সাংগঠনিক কাজে জাবিতে গেলে এ হামলা হয় বলে জানিয়েছেন আদীব।

এ নিয়ে মঙ্গলবার (২ আগস্ট) হামলার বিচার দাবি ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন আদীব।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম ও একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম। সন্ধ্যা ৮ টায় ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ওভার ব্রিজে অন্ধকারে অতর্কিত হামলা করেন সন্ত্রাসীরা এবং ছাত্র অধিকার পরিষদের ব্যানার গুলো ছিঁড়ে ফেলে।’

আরও পড়ুন: টিএসসিতে ঢাবি ছাত্রীকে মারধর

হামলাকারীরা ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ নামক ভূঁইফোড় সংগঠনের সাথে জড়িত বলে দাবি করা হয় সেখানে।

এতে আরও বলা হয়, ‘হামলাকারীদের একজন হামলার ১০ মিনিট পূর্বে মেইন গেটে উক্ত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদ হাসানের (প্রাণিবিদ্য -৪৭ ব্যাচ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) সাথে ব্যানার টানানোর কাজ করছিলেন। তারা আমাকে ফলো করেন এবং ফোন করে অন্যান্যদের জড়ো করেন। হামলার পরিকল্পনা বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে ওভার ব্রিজে তারা তার পথ রোধ করে এলোপাথাড়িভাবে আঘাত করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়।’

হামলাকারীরা ৪৭ ব্যাচ ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানান আরিফ। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ক্যাম্পাসে তার স্বাভাবিক শিক্ষাক্রম ও নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দাবি জানান আরিফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান জানান, ‘আরিফ হচ্ছে সাবেক শিক্ষার্থী। সে এখানকার স্নাতকোত্তরের শিক্ষার্থী নয়। তার জায়গায় অন্য কোন সাধারণ নাগরিক থাকলেও আমরা বিষয়টি দেখতাম। এখন ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে তেমন কোন সিদ্ধান্ত হয়নি। অভিযোগপত্র পেয়েছি। এ ব্যাপারে পরীক্ষার পরে তদন্ত করে ব্যবস্থা নিবো।’

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬