পদ্মা সেতু দেখতে এসে ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

২৭ জুন ২০২২, ০৬:২৬ PM

ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ জুন) সকালে স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরায় পয়েন্ট এর সিধার চর এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। 

নিহত তামিম ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম মজির উদ্দিনের ছেলে। তামিম চরফ্যাশন সরকারি কলেজের অর্নাস ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ৩টার দিকে পদ্মা নদীর সিডার চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং গত ২৫ জুন পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়। পরবর্তীতে নিখোঁজ ছাত্রলীগ নেতার পরিবারের লোকজন আসেন। তার দুলাভাই লাশটি নিখোঁজ তামিমের বলে শনাক্ত করেন। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬