পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ AM
ইসহাক দার ও তৌহিদ হোসেন

ইসহাক দার ও তৌহিদ হোসেন © সংগৃহীত

তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার রাতে ইসহাক দার ও মো. তৌহিদ হোসেনের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ইসলামাবাদ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন। এ সময় আগামী ১০ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টারস’ অধিবেশন আহ্বানের বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করেন তারা।

এর আগে গত রোববারও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ইসহাক দার। সে সময় তিনি চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। সেখান থেকেই তিনি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬