ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর নামে মামলার আবেদন ছাত্রদল নেত্রীর

২৯ মে ২০২২, ০৪:১৯ PM
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রদল নেত্রী

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রদল নেত্রী © টিডিসি ফটো

রাজধানীর দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকায় ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা, নেতাকর্মীদের মারধর, হত্যাচেষ্টাসহ কয়েকটি অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমানসহ ৩২ জনের নামে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সদস্য মানসুরা আলম।

আজ রবিবার (২৯ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে মামলার আবেদন করেন এই নেত্রী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম খানও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬