ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার পর থমথমে ঢাবি ক্যাম্পাস

২৪ মে ২০২২, ১১:০৬ AM
হামলায় আহত ছাত্রদলের এক নেত্রী (বাঁয়ে)। ছাত্রলীগের নেতাকর্মীদের শোডাউন (ডানে)

হামলায় আহত ছাত্রদলের এক নেত্রী (বাঁয়ে)। ছাত্রলীগের নেতাকর্মীদের শোডাউন (ডানে) © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার পর থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি ছাড়াও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ মিনার এলাকায়।

হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসা করিয়ে আবারও ক্যাম্পাসে মিছিল বের করা হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মীদের আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে হামলার শিকার হন তারা।

মারধরের পর রক্তাক্ত অবস্থায় অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান গণমাধ্যমকে বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ অনেকে আহত হয়েছে।

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, রক্তাক্ত অনেকে হাসপাতালে

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা শহীদ মিনার এলাকা দিয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকস্ট্রিক ও ছুরি দিয়ে আক্রমণ চালায়।

তিনি বলেন, হামলায় ছাত্রদলেরসিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম ও সদস্য মানুসূরা গুরুতর আহত হয়েছেন। অন্তত ৩০ জন নেতাকর্মীর আহত হয়েছেন।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আবারও ক্যাম্পাসে ঢুকব। আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ফেল ৪৩
  • ১০ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬