টিএসসিতে ছাত্রলীগের দুই গ্রুপের ধস্তাধস্তি

২১ মে ২০২২, ০৪:০৬ PM
ছাত্রলীগের ধস্তাধস্তি

ছাত্রলীগের ধস্তাধস্তি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মে) বেলা ৩টার দিকে ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা শেষে নেতাকর্মরীরা টিএসসি’র গেট দিয়ে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে লিপ্ত হন।

প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রলীগ কর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসি’র গেটের সামনে এস এম হল ও জহুরুল হক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে হলের সিনিয়র নেতারা তাদের শান্ত করেন।

বিস্তারিত আসছে...

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬