ইডেন কলেজের সেই ছাত্রলীগ নেত্রী শাস্তি পাচ্ছেন

১৬ মে ২০২২, ১২:৩৯ AM
সুস্মিতা বাড়ৈ

সুস্মিতা বাড়ৈ © ফাইল ফটো

সাংবাদিককে গালি দেওয়া ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রবিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

এর আগে দেশের একটি অনলাইন গণমাধ্যমের ঢাকা কলেজ প্রতিনিধি সুস্মিতাকে বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ওই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালি দেন। পরে সে কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে আল নাহিয়ান খান জয় বলেন, সাংবাদিকদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয়। তার এই কাজে ছাত্রলীগ কখনোই সাপোর্ট দেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সাংবাদিকদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

প্রসঙ্গত, গত ১৩ মে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতির পদ পান সুস্মিতা বাড়ৈ। তবে তিনি বিবাহিত বলে অভিযোগ ওঠে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কারো ছাত্রলীগের পদ পাওয়ার এখতিয়ার নেই।

জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬