তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে এমদাদ ও ইমাম

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সভাপতি হিসেবে আরিফুর রহমান এমদাদ এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১০মে) ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিতে আরো রয়েছেন, সিনিয়র সভাপতি হিসেবে মাহফুজুর রহমান লিপকন, সহ-সভাপতি, আরিফুল ইসলাম মোল্যা, সেলিম রেজা ও জসিম উদ্দিন মুন্সি রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিরাজ আল ওয়াসী, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহিন আল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হামদে রাব্বি আকরামকে।

আরো পড়ুন: ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হলো। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬