ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১০ মে ২০২২, ০৮:১৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ ১০ মে  জাতীয়তাবাদী ছাত্রদলের আটটি ইউনিট কমিটি (১টি বিশ্ববিদ্যালয়, ২টি মহানগর ও ৫টি কলেজ) অনুমোদন করেন। 

এরমধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে শাহিনুর রহমান ও সম্পাদক হিসেবে জুলহাস মৃধা সহ মোট ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির বাকি ১৫ জন নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে মােঃ দেলােয়ার হােসেন রাসেল, সহ-সভাপতি হিসেবে আতিকুর রহমান, ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান, সিরাজউদ্দিন বাবু, মেসকাত হােসেন তয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে সাজ্জাদ হােসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হিসেবে শাহাবউদ্দিন ইমন, আবু রাসেল ভুইয়া, মাহফুজুর রহমান খান, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে বােরহান উদ্দিন ইসরাক, প্রচার সম্পাদক হিসেবে ইমরান হােসেন রাজ ও দপ্তর সম্পাদক হিসেবে তানভীর আহমদ মাদবর।

১৭ সদস্যের এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় জমা দেবেন।

একই সাথে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কবি নজরুল সরকারী কলেজ ছাত্রদল, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬