কংগ্রেসে যোগ দিচ্ছেন আলোচিত ছাত্রনেতা কানহাইয়া কুমার

২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ AM
তরুণ নেতা কানহাইয়া কুমার

তরুণ নেতা কানহাইয়া কুমার © ফাইল ফটো

ভারতের দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক প্রেসিডেন্ট ও তরুণ নেতা কানহাইয়া কুমার। তাকে বর্তমান সময়ে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা বললেও ভুল হবে না। বামপন্থী এই নেতা এবার কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমার ও গুজরাটের স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেভানি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২ অক্টোবর একটি ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের এতিহ্যবাহী রাজনৈতিক দলটিতে যোগ দেবেন তারা।

সূত্র জানিয়েছে, গুজরাটের ভাদগাম নির্বাচনী এলাকার বিধায়ক ও দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি কংগ্রেসের রাজ্য ইউনিটের কার্যকরী সভাপতির পদে নিযুক্ত হতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, পদ যেটাই হোক, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তরুণ ও জনপ্রিয় এই নেতাকে দলে টানছে কংগ্রেস।

অন্যদিকে, কানহাইয়া কুমারকে বলা হয় ভারতীয় রাজনীতির ‘নেক্সট বিগ থিঙ্ক’। তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট থাকাকালীন। সে সময় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও সেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি এবং তিনি জামিনে মুক্ত হন। তার মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

মুক্তির পর বিশ্ববিদ্যালয়ে ফিরে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন কানহাইয়া। সেটির পর থেকেই ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তার ‘আজাদী’ স্লোগান মোদি বিরোধী দলগুলোরও অন্যতম স্লোগান হয়ে ওঠে।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টির হয়ে নির্বাচনে লড়েছিলেন এই তরুণ নেতা। নিজ জেলা বিহারের বেগুরাসি আসনে বিজেপির গিরিরাজ সিংয়ের বিপক্ষে দাঁড়ান। নির্বাচনে হারলেও বিপুল ভোট পেয়েছিলেন। সে সময় তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন উপমহাদেশের বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার, বলিউড অভিনেত্রী শাবানা আজমি।

জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছেন কানহাইয়া। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।

পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদপুরে মসজিদ থেকে দানের টাকা চুরি, থানায় অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
নারীসহ রাত কাটাতে পুলিশি পাহারা চাইলেন ‘ভুয়া জজ’, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?
  • ০১ এপ্রিল ২০২৬
ভিসা বাতিল, আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence