ছাত্র ইউনিয়ন বেবি সংসদের সভাপতি রেজোয়ান, সম্পাদক শাওন

১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ PM
বাম থেকে সভাপতি রেজোয়ান হক মুক্ত ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস

বাম থেকে সভাপতি রেজোয়ান হক মুক্ত ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় (বেবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রেজোয়ান হক মুক্ত ও সাধারণ সম্পাদক হিসেবে শাওন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৬ষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাসান ওয়ালী, সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক জয়ীতা বর্ষা ও মাসুদ মেসবাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার অপূর্ব, কোষাধ্যক্ষ রাকিব হাসান সুজন, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসমাউল মুত্তাকীন, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ সাকিল, ক্রীড়া সম্পাদক শাজাহান শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান। কমিটিতে কার্য-নির্বাহী সদস্য হিসেবে আছেন মেহরাজ কবির, সাইমুম মুবিন পল্লব, হাবিবুর রহমান, উম্মে নাহেলা বর্ষা।

কমিটিতে পরবর্তীতে পূরণ করার জন্য দুইটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।

হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬
টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে
  • ১১ আগস্ট ২০২৬