ঢাবি ইশা ছাত্র আন্দোলনের নেতৃত্বে খালিদ-মারজান

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৮ PM
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি নবায়ন করা হয়

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি নবায়ন করা হয় © সংগৃহীত

ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২১ সেশনের কমিটি নবায়ন করা হয়েছে। নতুন কমিটিতে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে সভাপতি, ইয়াছিন আরাফাতকে সহ-সভাপতি এবং খায়রুল আহসান মারজানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি নবায়ন করা হয় বলে আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহ-দাওয়াহ ও প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এ হাসিব গোলদার, ঢাবি শাখার সাবেক সভাপতি মো. ওমর ফারুক ও শফিকুল ইসলাম।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬