ছাত্রদলের ঢাকা উত্তর জেলা, রাঙ্গামাটি জেলা ও ভালুকা উপজেলা কমিটির কয়েকজনকে অব্যাহতি

১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪ PM

© লোগো

ছাত্রদল ঢাকা উত্তর জেলা, রাঙ্গামাটি জেলা ও ভালুকা উপজেলা কমিটি থেকে বেশ কয়েকজন নেতাকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শনিবার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এবং সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবেদশগমনসহ নানা কারণ দেখিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল্লাহ চৌধুরী রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলার যুগ্ম আহবায়ক হামিদুর রহমান হামিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা ছাত্রদলের সহ সভাপতি আমির মোঃ সায়েম, যুগ্ম সম্পাদক সুমন হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক তামিম শাহরিয়ার জয়, সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (রায়খালি), সহ-শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন (রাজস্থলী) ছাত্রদল ইউনিট থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনজীবিত থাকতে বিনা ভোটের নির্বাচন হতে দেব না: নুর

                                                    

 

 

হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬
টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে
  • ১১ আগস্ট ২০২৬