ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ

০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৯ PM
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান © ফাইল ফটো

পুলিশের হাতে আটক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশের তাদের আটক করে।

গ্রেফতাররা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, বাকি দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। রাজীব বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে রাজীব আহসানসহ চারজনকে আটক করা হয়। ওই চারজনসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬