ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবসহ আটক ৪

০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ AM
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান © ফাইল ছবি

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে আরও তিনজনকে আটক করা হয়।  বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধানমণ্ডি লেক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া।

তিনি জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় রাজীব ও তার সযোগীদের চ্যালেঞ্জ করলে তারা কোনো জবাব দেয়নি। পরে তাদের থানায় আনা হয়। তাদের বিষয়ে ‘যাচাই’ করা হচ্ছে।

রাজীবের সঙ্গে আটক অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ধানমন্ডির তিন নম্বরে একটা রেস্টুরেন্ট বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট খেলা একত্রে বসে দেখছিলাম আমরা। আমি আগে চলে এসেছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাজীবকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানতে পেরেছি।

রাজীব আহসানকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে।

বিবৃতিতে অবিলম্বে রাজীব আহসানকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান ফখরুল। 

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬