শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: নানক

৩১ আগস্ট ২০২১, ০৯:১৩ PM
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

‘আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোন আন্দোলনের ভয়? কোনো আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। কারণ বিএনপির আন্দোলন সব সময় ব্যর্থ হয়েছে। বিএনপির জনমুখী ও জনস্বার্থের কোনো আন্দোলন নেই। তাই দেশের জনগণ আপনাদেরকে বুড়ো আঙুল দেখিয়েছে।’

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাকালে ছাত্রলীগের প্রশংসা করে নানক বলেন, এই ছাত্রলীগ আপনার (প্রধানমন্ত্রী) নির্দেশে বর্ষার মৌসুম কৃষকের ধান কেটে তাদের গোলায় তুলে দিয়েছে। মহামারি করোনায় আক্রান্ত হয়ে পিতা মারা গেলে সন্তান যখন কাছে যেত না, সন্তান মারা গেলে যখন পিতার কাছে যেত না, তখনও ছাত্রলীগ তাদের দাফনের ব্যবস্থা করেছে। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অসহায় ছিন্নমূল মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে ছাত্রলীগ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬
হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬