কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

২৯ আগস্ট ২০২১, ০৭:৫৬ PM
রাজধানীর কল্যানপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর কল্যানপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ একাধিক নেতাকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। রবিবার  রাজধানীর কল্যানপুর ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হোসেন মামুনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে শ্যামলী পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় গ্রেপ্তার কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রানা, আফাজ উদ্দিন টিপু, সৈয়দ আহমেদ প্রিন্স, আকরাম আহমেদ, সদস্য সাইফুল ইসলাম সজীবসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এর আগে, গত ১৭ অগাস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ ১৮-২০ জন আহত হন। অন্যদিকে এ ঘটনায় ১০-১৫ জন পুলিশ সদস্যও আহত হন বলে জানায় পুলিশ।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬