বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার মল্লিক গুলিবিদ্ধ

১৭ আগস্ট ২০২১, ০৬:১৮ PM
গুলিবিদ্ধ সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার মল্লিক

গুলিবিদ্ধ সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার মল্লিক © টিডিসি ফটো

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার মল্লিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়াও পুলিশের লাঠিপেটায় আহত হন অর্ধশতাধিক। বেশকয়েকজন পুলিশও বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার মল্লিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬