করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবি ছাত্রলীগ

১২ আগস্ট ২০২১, ১১:২৭ AM
করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবির ফরিদুল

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবির ফরিদুল © টিডিসি ফটো

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু। গত ১৫ জুলাই থেকে ২০টি সিলিন্ডার নিয়ে এই অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করেন তিনি।

শাখা ছাত্রলীগ নেতা ফরিদুল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ৪র্থ ব্যাচের শিক্ষার্থী। ফরিদুলের অক্সিজেন সেবা পেতে ০১৭১৭-৯০৩১২৮ এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফরিদুল জানান, জাতির পিতার আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে জীবন বাজি রেখে কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এই অক্সিজেন সেবা চালু করি। এই অক্সিজেন সেবা এই সংকটকালীন সময়েও কার্যক্রম চলমান রয়েছে।

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবি ছাত্রলীগ

তিনি বলেন, আমাদের কাছে ফোন আসলেই আমরা সেবা নিয়ে পৌঁছে যাই। এতে আমাদের কোন ক্লান্তি আসে না। রোগী সুস্থ হলে আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা আমাদের সাধ্যনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আমাদের সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিড…
  • ১১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়ো…
  • ১১ আগস্ট ২০২৬
১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • ১১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
পাস করেও ফল দেখা হলো না সিরাজুলের, আনন্দের দিনে পরিবারে শোক
  • ১১ আগস্ট ২০২৬
ফরিদপুরে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা
  • ১১ আগস্ট ২০২৬