পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মিঠু

০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ PM
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মিঠু

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মিঠু © সংগৃহীত

আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি, চোখের সামনে শেষ হয়ে গেছে দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় জিনিসপত্র। আকস্মিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে যখন দিশেহারা চারটি অসহায় পরিবার, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু।

শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরো গ্রামের চৌধুরী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যদের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

সহায়তা দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাইফুদ্দিন সালাম মিঠু। তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে দুর্যোগের এই সময়ে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, অগ্নিকাণ্ডে পরিবার গুলো শুধু ঘর হারায়ননি, তাদের স্বপ্ন, সঞ্চয় ও প্রয়োজনীয় অনেক কিছুই মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এই অসহায় মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখলে যে কারও হৃদয় ভারী হয়ে উঠবে। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্যোগ বা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। আজ হয়তো সামান্য সহযোগিতা নিয়ে এসেছি, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন বুঝতে পারে তারা একা নয়, সমাজের মানুষ তাদের পাশে আছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করব।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, যুবদল নেতা মো. শাহীন, মো. রিদোয়ান, গিয়াস উদ্দিন, মো. সাহেদ, মো. এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬
জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬