দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

২৩ জুলাই ২০২১, ০৩:৩৬ PM
ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব হোসেন

ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব হোসেন © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব হোসেন মাসুম আহমেদ (২৫) মারা গেছেন। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ঈদ শেষে শ্রীপুরের মাওনা বাজারে পশুর চামড়া বিক্রি করেন মাহবুব। ওই রাত সাড়ে ৩টার দিকে তার সহকর্মী জোবায়ের মোটরসাইকেলে তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসেন। বাসায় ঢুকে কক্ষের দরজা খোলা দেখতে পান মাহবুব। ঘরে ঢুকতেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মাথায় কুপিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। 

তিনি বলেন, এ সময় তার বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। মাহবুবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খুলে দেয় এবং তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠায়।

কাউন্সিলর জানান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাস করেছেন মাহবুব। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় নিহতের চাচা মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে। লাশ ময়নাতদন্ত এবং মৃত্যু পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬