ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম: পরিকল্পনা প্রতিমন্ত্রী

১৯ জুলাই ২০২১, ০৩:২৭ PM
ড. শামসুল আলম

ড. শামসুল আলম © ফাইল ফটো

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে ড. শামসুল আলম বলেছেন, ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগে ও পরে যখন শিক্ষকতা শুরু করি তখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।

আজ সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, জিইডি সদস্য থাকার সময় অনেক প্ল্যান করেছি। প্ল্যান নিয়ে সাধারণত সমালোচনা হয়। তবে আমার প্ল্যানগুলো সর্বজন গৃহিত ছিল। আমি যখন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি। তখন এটা সব মিডিয়ায় প্রচার পেয়েছে।  

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আপনি থাকেন। আমাকে উপদেষ্টা হওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকতে চেয়েছি। তিনি যে মর্যাদা দিয়েছেন আমি সেই মর্যাদার প্রতিদান দেব।  

সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের সঙ্গে নতুন একটা ইঞ্জিন যোগ হয়েছে। আমি বিশ্বাস করি পরিকল্পনা মন্ত্রণালয় আরো গতি পাবে। শামসুল আলম আমার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আমাদের টিম লিডার প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে কাজের গতি বাড়বে বলে আমি বিশ্বাস করি।

এর আগে রবিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ড. শামসুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close