সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করার দাবি ছাত্রলীগের

১৮ জুলাই ২০২১, ০৬:০৩ PM
আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য

আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য © ফাইল ফটো

দেশের সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। তারা বলেছেন, সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীর করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, গত বছরের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের তালিকা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত শেষ করে টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই। কেননা শিক্ষার্থীরা দ্রুত টিকা না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা কঠিন হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি একাডেমিক কার্যক্রম না থাকায় বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এজন্য জরুরি বিবেচনায় শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে টিকার ব্যবস্থা করতে হবে। টিকা যত দ্রুত পাওয়া যাবে, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান তত দ্রুত খোলা যাবে এবং শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আসবে। আমরা চাই, টিকা দ্রুত নিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া আবারও শুরু হোক।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬