সিদ্দিকী নাজমুল আলমের হার্টে অপারেশন সম্পন্ন

১৮ জুলাই ২০২১, ০৮:৩৬ AM
সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম © সংগৃহীত

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। শনিবার (১৭ জুলাই) লন্ডনের একটি হাসপাতালে তার হার্টের অপারেশন করা হয়।

প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান। খোকন তার পোস্টে লেখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের আজ অপারেশন। হার্টে তিনটা ব্লক ধরা পড়েছে। সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে অপারেশন হচ্ছে। নাজমুলের সুস্থতার জন্য সবার দোয়া চান খোকন।  

ছাত্রলীগের সাবেক সাধারণ এস এম জাকির হোসাইন তার এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবাই দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬