কমিটির গঠনের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উল্লাস

১৭ জুলাই ২০২১, ০১:০৪ PM
ছাত্রদলের নেতাকর্মীদের উল্লাস

ছাত্রদলের নেতাকর্মীদের উল্লাস © সংগৃহীত

ঢাকা মহানগরের চারটি কমিটি গঠনের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

এরপর আজ শনিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশের তৎপরতায় তারা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। 

করোনা মহামারীর মধ্যে সহস্রাধিক নেতাকর্মী প্রথমে ফুটপাতে দাঁড়িয়ে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকে। পরে সড়কেও অবস্থান নেয় তারা।

সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়েছিল। বেলা ১২টার দিকে পুলিশ তৎপর হয়ে উঠে ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে যেতে বলে। ছাত্রদলের নেতাকর্মীরা তখন ফকিরাপুলের দিকে সরে যায়। এসময় তাদের অবস্থানের কারণে ১৫ মিনিটের মতো নয়া পল্টনের ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- দক্ষিণে আহবায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ (নিলয়); উত্তরে আহবায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; পূর্বে আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন; পশ্চিমে আহবায়ক মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুন।

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence