ফজরের নামাজ পড়ে চিরঘুমে ছাত্রলীগ কর্মী আরমান

১৪ জুলাই ২০২১, ০২:০৭ PM
আ ন ম আতিক আরমান

আ ন ম আতিক আরমান © টিডিসি ফটো

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আ ন ম আতিক আরমান (২৫) । প্রতিদিনের ন্যায় আজও (বুধবার) ভোরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে তার মা তাকে ডাকতে গিয়ে দেখেন ছেলে চিরঘুমে চলে গেছেন।

আ ন ম আতিক আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা কালোয়ার পাড়া এলাকার মাওলানা আবুল কাসেমের পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ঘুমিয়ে পড়ে আরমান। নিয়মিত ফজরের নামাজ আদায় করতো সে। আজও ভোরে ফজরের নামাজ পড়ে পুনরায় শুয়ে পড়েলে সেখানেই তিনি মারা যান। পরে সকালে নাস্তা করার জন্য তার মা ডাকতে গেলে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, আতিক চট্টগ্রাম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে সে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

এদিকে, আরমানের মৃত্যুতে লোহাগাড়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬