‘অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে’

১০ জুলাই ২০২১, ১১:৪৯ PM
নুরুল হক নুর এক বিবৃতিতে এই দাবি জানান

নুরুল হক নুর এক বিবৃতিতে এই দাবি জানান © ফাইল ফটো

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজের সেজান জুস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের পরিবারের চিকিৎসার ব্যয়ভারসহ ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ। আজ শনিবার (১০ জুলাই) সংগঠনের সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক বিবৃতিতে এই দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, স্বজনহারা ও আহত পরিবারের ন্যায় আমরাও ব্যথিত ও মর্মাহত এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে খুবই উদ্বিগ্ন। গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ৬ তলা ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। যা মূহুর্তের মধ্যে অন্যান্য ফ্লোরেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। দীর্ঘ ১৯-২১ ঘন্টা পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ  সময় লাগার কারণ হিসেবে ভবনের চর্তুদিকে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ না থাকা ও ভবনে বিভিন্ন দাহ্য পদার্থ থাকাকে উল্লেখ করা হয়েছে। সেজান জুসের ঐ কারখানায় কি পরিমান দাহ্য পদার্থ ছিলো তার হিসাব কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কাছেও নেই, যা স্পষ্টতই তাদের দায়িত্ব অবহেলার নজির। অধিক সংখ্যক মৃত্যুর কারণ হিসেবে ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা,প্রশস্ত ও দুইয়ের অধিক সিঁড়ি না থাকা এবং ছাদ ও নিচের ফ্লোরের তালাবদ্ধ গেটের কথা উল্লেখ করা হয়েছে। 

বিবৃতিতে নুর বলেন, আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, প্রায় প্রতি বছর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন ও শিল্পকারখানায় এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এসব প্রতিরোধে সরকারের তেমন সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঘটনা ঘটলে শুধু দায়সারা তদন্ত কমিটি গঠন ও নামেমাত্র ক্ষতিপূরণ দেওয়ার মধ্যেই  সরকারের কাজ সীমাবদ্ধ পরিলক্ষিত হয়েছে। যেকারণে সড়ক দুর্ঘটনা এবং অগ্নিকান্ডের মতো একই রকম ঘটনা বার বার ঘটছে এবং জনজীবনে বিপর্যয়ের পাশাপাশি দেশের আর্থিক ক্ষতি হচ্ছে।

সংগঠনটি জানায়, তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যথাযথ পদক্ষেপ নেয়ার জোড়ালো দাবি জানাই। সেজান জুস কারখানার প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনার মূল রহস্য খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।আমরা সেজান জুস কারখানায় নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ন্যূনতম ২০ লাখ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ ন্যূনতম ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জেড়ালো দাবি জানাই। 

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close