ইয়াবা সেবনরত অবস্থায় জেলা ছাত্রদল সভাপতি আটক

০৯ জুলাই ২০২১, ০৪:১১ PM
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন © সংগৃহীত

ইয়াবা সেবনরত অবস্থায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক সৈয়দ আদনান ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। অপর দুজন হলেন- মো. সাফায়েত (৩৩) ও এক নারী (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়। এছাড়াও ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬