লোহাগাড়ায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ

০৮ জুলাই ২০২১, ১২:৪৪ PM
রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ

রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ © টিডিসি ফটো

চলমান কঠোর লকডাউনে চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায়, ছিন্নমূল, হাসপাতালের আয়া, দারোয়ান ও খেটে খাওয়া মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সদরের বটতলী মোটর স্টেশনে অবস্থান করা এসব অসহায়দের মাঝে রান্না করা খাবার ও মাস্ক তুলে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী।

এসময় তিনি বলেন, গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই উপজেলা ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরীব, অসহায় মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল, আগামী দিনেও পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তারেক চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুর রহমান মুরাদ, তারেকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবহান, লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা আভরার অভি, সাহেদ প্রমুখ।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬