রাজনৈতিক দলের মডেলের কথা জানালেন নুর (ভিডিও)

০৫ জুলাই ২০২১, ১১:২৩ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

চলতি বছরের জুলাই থেকে সেপ্টম্বরের মধ্যে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর। এ দলের কেমন মডেল হবে এ সে কথাও একটি ভিডিও বার্তায় জানান তিনি। একইসঙ্গে এ সময়ের মধ্যে সংগঠনের বিভিন্ন ইউনিটের নতুন নেতৃত্ব ঠিক করা হবে। 

রবিবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় নুর জানান, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি এবং আগামী ১৭ সেপ্টেম্বর যুব অধিকার পরিষদের কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব বাছাইয়ে নতুন কমিটি গঠন করা হবে। এ জুলাই থেকে সেপ্টম্বরের মধ্যেই তরুণদের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দলে কথা বলে আসছি সে রাজনৈতিক দলেরও ঘোষণা হবে।

পড়ুন: দাগ থেকে যদি ধারুণ কিছু হয়, তাহলে দাগই ভালো: নুর

নতুন রাজনৈতিক দলের মডেলের কথা জানিয়ে নুর বলেন, এ দলে শুধু ছাত্র-যুবক-তরুণরাই নয়, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিত্ব দেখা যাবে। মসজিদের ইমাম-মোয়াজ্জিন থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাবেক আমলা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দেখা যাবে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য বাংলাদেশের ঘুনে ধরা সমাজ ব্যবস্থায় চরম এক আঘাত করা।

‘‘যে আঘাত বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা পারেননি। আমরা সে আঘাতের মাধ্যমে এ সমাজের ইতিবাচক পরিবর্তন করতে চাই।’’

পড়ুন: আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব: নুর

তিনি বলেন, মারামারি-হানাহানি-খুনোখুনি-দুর্নীতি-লুটপাটের রাজনীতির বিপরীতে শান্তি, সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি এ জাতিকে উপহার দিতে চাই। কাজ করতে গেলে আমাদের ভুল-ভ্রান্তি হবেই। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সব কার্যক্রম গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে আমরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। যারা কারণে আমাদের কিছু মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।

এর আগে, গতকাল বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুলহক নুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের আগামী ৩০ জুলাই মধ্যে ছাত্র অধিকার পরিষদ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুব অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনে স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়।

গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক
  • ২৬ জুন ২০২৬
উড়োজাহাজের ইঞ্জিন বিকল, দরজা ভেঙে নিরাপদে সরিয়ে নেওয়া হলো …
  • ২৬ জুন ২০২৬