ফের ছিন্নমূল মানুষের পাশে ডাকসুর সাবেক নেতা সৈকত

০৪ জুলাই ২০২১, ০৩:৩৪ PM
ছিন্নমূল মানুষের পাশে ডাকসুর সাবেক নেতা সৈকত

ছিন্নমূল মানুষের পাশে ডাকসুর সাবেক নেতা সৈকত © টিডিসি ফটো

চলমান কঠোর লকডাউনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত আবারও দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে রান্না করা খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। আজ রবিবার (৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই কর্মসূচি শুরু করেন।

এর আগে গত বছর করোনার প্রথম লকডাউনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছেন। এছাড়া বন্যা কবলিত সুনামগঞ্জে ছুটেছেন ত্রাণ নিয়ে এবং সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া ঘর মেরামতে ছুটে গিয়েছেন ভোলা জেলায়। সৈকতের এসব উদ্যোগ প্রশংসিত হয়েছিল সব মহলে।

এ কারণে গত বছর ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে সৈকতকে ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। মানবিক কাজে অনুপ্রেরণা জোগাতে এই স্বীকৃতি দেয়া হয় বলে জানানো হয়েছে।

কঠোর এই লকডাউনে ফের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে সৈকত বলেন, আষাঢ় মাসের তুমুল ঝড়ো বৃষ্টির মাঝেও চলমান কঠোর লকডাউনে কর্মহীন, ভাসমান, ছিন্নমূল মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে আছি। করোনা অতিমারীর শুরু থেকেই যখনই লকডাউন দিয়েছে তখনই কোনো না কোনোভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একই ধারাবাহিকতায় আবারও নেমেছি খাদ্য সহায়তা নিয়ে। বিগত সময়ের মতোই সবার সহযোগিতা প্রত্যাশা করেন ডাকসুর সাবেক এই নেতা।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬