কারাগার থেকে মুক্তি পেলেন আখতার

০১ জুলাই ২০২১, ০৭:২২ PM
কেন্দ্রীয় কারাগারের সামনে আখতার ও তার সহপাঠীরা

কেন্দ্রীয় কারাগারের সামনে আখতার ও তার সহপাঠীরা © ফেসবুক থেকে সংগৃহীত

প্রায় আড়াই মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আখতার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. ফারুক হাসান।

তিনি বলেন, প্রিয় ছোট ভাই আখতার কারাগার থেকে মুক্তি পেয়েছে। অধিকারের বার্তা নিয়ে আবারও কথা হবে রাজপথে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসামী ছিনতাইয়ের অভিযোগে আখতারসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পল্টন থানার পুলিশ। এই ঘটনায় ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আখতারকে গ্রেফতার করে পুকিশ। গত ১৭ এপ্রিল থেকে কারাগারে ছিলেন আখতার।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬