সেই কোটিপতি ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

২৮ এপ্রিল ২০২১, ১১:৫৫ PM
রেজাউল করিম ও বহিস্কারাদেশ

রেজাউল করিম ও বহিস্কারাদেশ © ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও থেকে মাদক মামলায় গ্রেফতার হওয়া সেই কোটিপতি টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রেজাউল করিমকে (সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ টঙ্গী সরকারি কলেজ শাখা গাজীপুর) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। নির্দেশক্রমে- বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এদিকে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। এসময় বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘির এলাকার মো. হোসেন আলীর ছেলে। রেজাউল করিম  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক।

 

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬