সেই ‘কোটিপতি’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২১, ১২:১৫ PM
রেজাউল করিম

রেজাউল করিম © সংগৃহিত

মাদক ব্যবসা করে কোটিপতি বনে যাওয়ার অভিযোগ উঠা গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজাউলকে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রেজাউল করিম টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক।

আরো পড়ুন এক সময়ের টিকিট বিক্রেতা এখন কোটিপতি ছাত্রলীগ নেতা

পুলিশ জানায়, সম্প্রতি সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের এই নেতা। ভুক্তভোগীর স্ত্রী শিল্পী আক্তার এই ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ও মাদক ব্যবসার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইলতুৎমিশ বলেন, রেজাউলের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা আছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, একই দিন নবীন হোসেন নামে একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৭৭০ গ্রাম গাঁজা ও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নবীন পুলিশের কাছে স্বীকার করেছেন যে ওই ৫০০ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রেজাউল করিম তাঁকে সরবরাহ করেছেন।

বুধবার সকালে রেজাউল করিম ও নবীন হোসেনকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬