শিবির সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি

২৮ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM
ছাত্রলীগের

ছাত্রলীগের © লোগো

‘শিবির সম্পৃক্ততার’ অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে রাঙ্গামাটির লংগদু উপজেলার ছাত্রলীগ। সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এ তিনজনকে লংগদু উপজেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে এ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।

এর আগে হেফাজতে ইসলামের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অবস্থান নেওয়ার পৃথক তিন ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ নিয়ে গত এক মাসে হেফাজত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততার চারটি পৃথক ঘটনায় ছাত্রলীগের পাঁচ ও যুবলীগের এক নেতা বহিষ্কৃত হলেন।

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
‘সিলেট অধিবেশনে’ ৮০১ কোটি টাকা বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬