সভায় সিদ্ধান্ত নিয়ে নুরের বিরুদ্ধে মামলা

২৬ এপ্রিল ২০২১, ০৯:৪৪ AM
ডাকসুর সাবেক সহ সভাপতি নুরুল হক নুর

ডাকসুর সাবেক সহ সভাপতি নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

মামলাটি হয়েছে কুমিল্লার মুরাদনগর থানায়। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান। তিনি জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল মামলাটি করেন।

আতিকুর রহমান হেলাল বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় সিদ্ধান্তের পর নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন নুর।’ বাংলাদেশের আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬