হেফাজতের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস, দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

২৪ এপ্রিল ২০২১, ১১:৩২ PM

© সংগৃহীত

ফেসবুকে হেফাজতে ইসালামের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই নেতাকে ‘সাময়িক বহিষ্কার’ করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া নেতারা হলেন, জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুম্মান সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

পরে বিষয়টি ফের নিশ্চিত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ঢাকার বাইতুল মোকাররমে হেফাজতে ইসলামের সহিংসতার সময় এই দুই নেতা ফেসবুকে হেফাজতে ইসলামের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে আসলে তাদের দুইজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬