ছাত্রলীগের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার: ঢাকা কলেজ অধ্যক্ষ

২৩ এপ্রিল ২০২১, ০৯:৫২ PM
ঢাকা কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি

ঢাকা কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে কলেজের সমানে পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক আনোয়ার মাহমুদ, দক্ষিণায়ণ হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক নাসির হোসেন, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ।

এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ সেলিম উল্লাহ খোন্দকার বলেন, করোনা মহামারির মধ্যে ছাত্রলীগের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। লকডাউন অবস্থায় যখন গরীব ও অসহায় মানুষ খাবার যোগাতে হিমশিম খাচ্ছে সেই মুহুর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ ভবিষ্যতেও গণমুখি কর্মকাণ্ড অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সুব্রত হালদার বাপ্পি বলেন, গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরিব, অসহায় মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন শিকদার লিপু বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে সে সময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করেছি। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের কাজ অব্যহত রাখবে বলে জানান এই নেতা।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফুয়াদ হাসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতোই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। করোনা ও পবিত্র রমজান উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ গরিবদের মাঝে ইফতার বিতরণ তার একটি উদাহরণ মাত্র।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শফিকুল ইসলাম কোতোয়াল, জাফর আহমেদ ইমন, শাহ আলম মোল্লা জুয়েল, তানভীর আব্দুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হোসেন সৈকত, সদস্য আশিক বাপ্পি, এইচ এম রোমান।

এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফুয়াদ হাসান, শেখ মিথুন, সদস্য প্রশান্ত কুমার দাস, জসিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬