নুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চান মান্না, আখতারের মুক্তি দাবি

২১ এপ্রিল ২০২১, ০৭:৫০ PM

© টিডিসি ফটো

ছাত্র অধিকার পরিষদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এছাড়া একই সঙ্গে তিনি কারাগারে আটক ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও সংগঠনটির আরেক নেতা আখতার হোসেনের মুক্তি দাবি করেছেন।

আজ বুধবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, যখন সবাই ঐক্যবদ্ধভাবে এই অতিমারির মোকাবিলার কথা তখন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অনেককে গ্রেফতার করা হয়েছে। সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে।

মান্না বলেন, প্রতিদিন পত্রিকায় একদিকে অক্সিজেন, আইসিইউয়ের অভাবে বিনা চিকিৎসায় করোনায় মৃত্যুর মিছিল, লকডাউনে কাজ হারানো নিম্ন আয়ের মানুষদের না খেয়ে দিনাতিপাত করার চিত্র; অন্যদিকে বিরোধী শক্তির ওপর সরকার ও সরকারি দলের একের পর এক মামলা, গ্রেফতার, হয়রানির খবর।

নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, নুর তার লাইভে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেননি। দেশের মানুষের সকল সাংবিধানিক অধিকার হরণ করে মুখে ইসলামী মূল্যবোধের কথা বলা বেমানান। কারণ, ইসলাম ক্ষমার ধর্ম, মানবতার ধর্ম, উদারতার ধর্ম, ইনসাফের ধর্ম। বর্তমান সরকার এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটছে না। অন্তত এই সংযমের মাসে তাদের কাছ থেকে অনেক বেশি উদারতা, মানবতা, ইনসাফ কাম্য ছিল।

মান্না বলেন, নুরের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করার অভিযোগে যে মামলা করা হয়েছে তা অনভিপ্রেত। অবিলম্বে এই সকল মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে সরকারকে হিংসাত্মক রাজনীতি থেকে সরে এসে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারি মোকাবিলার আহ্বান জানাচ্ছি।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬