নুরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা

২১ এপ্রিল ২০২১, ০৮:১২ AM
ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর

ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এ চট্টগ্রামে মামলা হয়ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির বাদী হয়ে মামলাটি করেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে কোতোয়ালি থানায় তিনি মামলাটি দায়ের করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ।

মামলাযর এজাহারে বলা হয়েছে, গত ১৪ এপ্রিল নুরুল হক নুর ফেসবুক আইডি থেকে লাইভে কিছু বক্তব্য দেন। তাতে তাঁর ‘আক্রমণাত্মক’ ও ‘উসকানিমূলক’ বক্তব্য অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালানো হয়েছে।

চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবীর চেম্বারে নুরুল হক নুরের এ বক্তব্য দেখতে পান বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬